তাজপুর গ্রামে বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা
বড়জোড়া,
নিজস্ব সংবাদদাতা ;২২ জুন: বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের তাজপুর গ্রামে ভারতীয় জনতা পার্টির মণ্ডল কমিটির উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং মেডিসিন বিভাগের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।
এই স্বাস্থ্য শিবিরের আয়োজক ছিলেন সাইদার মণ্ডল। শিবিরে উপস্থিত চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। এলাকার বহু মানুষ এই পরিষেবার সুবিধা গ্রহণ করেন।
শিবির সম্পর্কে সাইদার মণ্ডল বলেন, “আমরা সাধারণ মানুষের উপকারে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব।”
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে এলাকার বহু মানুষ উপকৃত হয়েছেন। শিবিরে আগত রোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

